টেকনাফে দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি-১৫ অধিনায়ক

টেকনাফে দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি-১৫ অধিনায়ক

টেকনাফে দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি-১৫ অধিনায়ক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে শারদীয় দুর্গোৎসব ঘিরে নাশকতার কোনো পরিকল্পনা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুল রহমান। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে সীমান্তবর্তী এ উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে টেকনাফ পৌরসভার কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কেক কেটে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুল রহমান বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণ এ উৎসবের মাধ্যমে সামাজিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে।

টেকনাফে দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি-১৫ অধিনায়ক

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় এসআরবি সদস্যদের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং রিজার্ভও প্রস্তুত রাখা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে তিনি আরও বলেন, উৎসবকে কেন্দ্র করে কেউ নাশকতার পরিকল্পনা করলে তা কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

পরিদর্শনকালে এসআরবি-১৫-এর সিপিসি-১-এর অধিনায়ক, টেকনাফ থানা পুলিশের সদস্য, টেকনাফ পৌরসভা কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

টেকনাফে দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি-১৫ অধিনায়ক

পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা জোরদারের ফলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পূজা উদযাপন কমিটির নেতারাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা জানান, টেকনাফে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে এসআরবি-১৫, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। উৎসবের শেষ পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed