উখিয়ার ৬০টি বৌদ্ধ বিহারে উদযাপিত হবে প্রবারণা ও কঠিন চীবরদান উৎসব

উখিয়ার ৬০টি বৌদ্ধ বিহারে উদযাপিত হবে প্রবারণা ও কঠিন চীবরদান উৎসব

উখিয়ার ৬০টি বৌদ্ধ বিহারে উদযাপিত হবে প্রবারণা ও কঠিন চীবরদান উৎসব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় প্রবারণা ও কঠিন চীবরদান উৎসব-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি সুলতান আহমদ, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমানসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ।

সভায় ইউএনও পান্না আক্তার বলেন, এবার উখিয়া উপজেলার ৬০টি বৌদ্ধ বিহারে প্রবারণা ও কঠিন চীবরদান উৎসব উদযাপিত হবে। উৎসবটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

সভায় উৎসব উদযাপনের সার্বিক প্রস্তুতি, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed