মণিপুরে তিনজন গ্রেপ্তার, রকেট লঞ্চার ও স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের মণিপুরে কাঠ সংগ্রহ করতে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর বন্দুক হামলায় তিনজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনার পর নিরাপত্তা অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় রাজ্যের কাংপোকপি জেলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং কয়েকটি রকেট লঞ্চার ও স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) কাংপোকপি জেলার ফাইলেনকোট এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানা গেছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় এবং উদ্ধার করা অস্ত্রের সংখ্যা ও ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, হামলার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। ইম্ফল পূর্ব জেলার পুলিশ কমান্ডোদের সঙ্গে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যরাও অভিযানে অংশ নিচ্ছেন।
খংবান সুনুরক উয়োক এলাকায় কাঠ সংগ্রহ করতে যাওয়া ব্যক্তিদের ওপর ওই বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে তিনজন নিহত এবং আরও তিনজন আহত হন। এ ঘটনার পর হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্টতা এবং উদ্ধার করা অস্ত্রের বিষয়ে কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।