মধ্যস্থতা নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে পেজেশকিয়ানের আলোচনা
![]()
জার্নাল প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার তেহরানে তাদের বৈঠক হয় বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম নূরনিউজ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান। দেশটির মধ্যস্থতায় গত জুনে দুই পক্ষের মধ্যে একটি অন্তর্বর্তী শান্তিচুক্তি হয়েছিল। তবে কয়েক সপ্তাহ পর আবার সংঘাত শুরু হওয়ায় সেই সমঝোতা ভেস্তে যায়।
আসিম মুনির ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের সঙ্গেও বৈঠক করেন। এ সময় কালিবাফ বলেন, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না করলে যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের আস্থা ফিরবে না।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোতে মার্কিন অবরোধ তুলে নেওয়া, ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক সব ফ্রন্টে সংঘাত বন্ধ করা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।