কাপ্তাইয়ে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান

কাপ্তাইয়ে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান

কাপ্তাইয়ে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা প্রশাসন ভবনের পেছনের অংশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা আনসার ও ভিডিপি বিভাগ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় এ অভিযান পরিচালনা করা হয়।

কাপ্তাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক রানা ভট্টাচার্য ও প্লাটুন কমান্ডার (পিসি) আমজাদ হোসেন। পিসি আমজাদ হোসেনের উদ্যোগে আনসার-ভিডিপির সদস্যরা উপজেলা প্রশাসন ভবনের পেছনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে সরকারি দপ্তরের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে কর্মপরিবেশের উন্নয়ন, স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে সহায়তা পাওয়া যায়।

কাপ্তাইয়ে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আনসার গার্ড পরিদর্শন এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতেও আনসার-ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন। এসব কার্যক্রমে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীনের নির্দেশনায় উপজেলা প্রশিক্ষক রানা ভট্টাচার্য ও পিসি আমজাদ হোসেন সহযোগিতা করে আসছেন।

স্থানীয় বিভিন্ন মহল আনসার-ভিডিপির সদস্যদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের প্রশংসা করেছেন। তাঁদের মতে, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের পাশাপাশি জনসেবামূলক কাজে বাহিনীর ইতিবাচক ভূমিকা আরও দৃশ্যমান হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed