লক্ষ্মীছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক পরিচ্ছন্নতা চর্চায় জোর

লক্ষ্মীছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক পরিচ্ছন্নতা চর্চায় জোর

লক্ষ্মীছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক পরিচ্ছন্নতা চর্চায় জোর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। কর্মসূচির মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand Washing Hero)।

কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে হাত ধোয়ার সঠিক নিয়ম তুলে ধরে প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার প্রয়োজনীয়তা এবং দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার চর্চা বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাপ্পী দত্ত রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহেল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও যুব উন্নয়ন সিনিয়র অফিসার আক্তার হোসেন।

লক্ষ্মীছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক পরিচ্ছন্নতা চর্চায় জোর

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকেরা জানান, সঠিক নিয়মে হাত ধোয়া ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা বা জীবাণুর সংস্পর্শে আসার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এ বিষয়ে শিশু ও শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরে পরিচ্ছন্নতার চর্চা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ব হাত ধোয়া দিবসের এ আয়োজনের মাধ্যমে লক্ষ্মীছড়িতে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং রোগ প্রতিরোধে সঠিক হাত ধোয়ার অভ্যাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed