রামগড়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
![]()
জার্নাল প্রতিবেদক
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও কৃষি কর্মকর্তা সুমন মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে সফল হওয়া স্থানীয় যুব উদ্যোক্তারা তাঁদের জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরেন। তাঁদের অভিজ্ঞতা ও উদ্যোগের কথা উপস্থিত যুবকদের অনুপ্রাণিত করে।
আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে উপজেলা চত্বরে গাছের চারা রোপণ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।