স্বনির্ভর বাজারে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া

স্বনির্ভর বাজারে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া

স্বনির্ভর বাজারে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর বাজারে অগ্নিকাণ্ড মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনির্বাপণ ও ফায়ার ফাইটিং বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত খাগড়াছড়ি সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এ মহড়া পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন স্টেশন অফিসার মুকুল। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের কর্মকর্তা ক্যাপ্টেন জিসান উপস্থিত ছিলেন।

মহড়ায় অগ্নিকাণ্ডের সময় আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি, গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নির্বাপণের কৌশল এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম বাস্তবসম্মতভাবে প্রদর্শন করা হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তাৎক্ষণিক করণীয়, নিরাপদে আগুন থেকে সরে যাওয়া এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে উপস্থিত সাধারণ মানুষকে ধারণা দেওয়া হয়।

এ সময় স্বনির্ভর বাজার কমিটির সভাপতি রনিক ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুশান্ত চাকমা, বাজারে আসা সাধারণ মানুষ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতা বাড়বে এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রস্তুতি ও করণীয় সম্পর্কে বাস্তব ধারণা তৈরি হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *