অসহায় অনিমোহন চাকমার স্বাবলম্বী হওয়ার পথে বিজিবির সহায়তা, দিল সেলাই মেশিন
![]()
জার্নাল প্রতিবেদক
মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)–এর পক্ষ থেকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে অনিমোহন চাকমাকে একটি সেলাই মেশিন দেওয়া হয়েছে।
গতকাল (১ নভেম্বর) ব্যাটালিয়নের ছোটকরদিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাসিন্দা অনিমোহন চাকমার হাতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়। কাপ্তাই ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো সেলাই মেশিনটি বিতরণ করেন ছোটকরদিয়া বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলিম হিরন।
বিজিবির এ সহায়তা অনিমোহন চাকমার আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আর্তমানবতার সেবায় অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে আর্থসামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী সমাজ গঠনে তাদের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।