লংগদুতে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে ১৪ বছরের কিশোরের মৃত্যু
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলার সময় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অর্জিত চাকমা লংগদু সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা। সে মৃত দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে নিজ বাড়িতে ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল অর্জিত। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে তার গলায় ফাঁস লেগে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
লংগদু থানা পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।