নানিয়ারচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর
![]()
জার্নাল প্রতিবেদক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর পেয়ারা বেগম। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. জুলফিকার আলী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির নেতাকর্মী এবং শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়। এতে দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির আয়োজন সম্পন্ন হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।