আলীকদমে ৭ রোহিঙ্গাকে আটক করল বিজিবি, পুলিশের কাছে হস্তান্তর

আলীকদমে ৭ রোহিঙ্গাকে আটক করল বিজিবি, পুলিশের কাছে হস্তান্তর

আলীকদমে ৭ রোহিঙ্গাকে আটক করল বিজিবি, পুলিশের কাছে হস্তান্তর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের আলীকদমে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা সাতজন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আলীকদম ব্যাটালিয়নের ২ নম্বর জিপি গেটসংলগ্ন সড়কে সন্দেহজনক গতিবিধির কারণে ওই সাতজনকে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রায় দুই মাস আগে দালাল চক্রের মাধ্যমে ক্যাম্প থেকে পালিয়ে কাজের সন্ধানে রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় অবস্থান করছিলেন তারা।

আটক ব্যক্তিদের মধ্যে কক্সবাজারের ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের তিনজন, ১৭ নম্বর বালুখালী ক্যাম্পের দুজন, ১৮ নম্বর বালুখালী ক্যাম্পের একজন এবং ৯ নম্বর বালুখালী ক্যাম্পের একজন রয়েছেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক সাতজনকে ৮ নভেম্বর রাত ২টার দিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিজিবি সাতজন রোহিঙ্গা নাগরিককে আটক করে দিবাগত রাত ২টার দিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *