সেনাসদস্য তিতাস হত্যা মামলায় আটক চার আসামি পাঁচ দিনের রিমান্ডে

সেনাসদস্য তিতাস হত্যা মামলায় আটক চার আসামি পাঁচ দিনের রিমান্ডে

সেনাসদস্য তিতাস হত্যা মামলায় আটক চার আসামি পাঁচ দিনের রিমান্ডে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানকালে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এ আদেশ দেন।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহাজাহান ইলাহী নূরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, পুলিশ গ্রেপ্তার ছয় আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানায়। দীর্ঘ শুনানি শেষে বিচারক চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট মামলার পাঁচজন ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ করেন আদালত।

আদালতে সোপর্দ করা আসামিরা হলেন, মোহাম্মদ (৪২), হানিফ (৪০), মো. শফিউল্লাহ (৩২), মো. হাসান (২০), মো. আরোয (১৯) ও ওমর ফারুক (১৫)।

জানা যায়, গত সোমবার (৯ নভেম্বর) সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এ ছাড়া মানবপাচার ও অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে পৃথক আরও দুটি মামলা করেছে। তিনটি মামলায় মোট ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬৮ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গভীর পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনী বিশেষ অভিযান চালায়। এ সময় সশস্ত্র পাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই অভিযানে পাহাড়ের বন্দিশালা থেকে অপহৃত ৫৬ জনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আরও দুজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

মামলার বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে চারজনকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed