ফটিকছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় দুই গরু আটক
![]()
জার্নাল প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার রহমতপুর সীমান্ত এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন রহমতপুর বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, রহমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রহমতপুর নামক স্থানে দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে অভিযান চালিয়ে গরু দুটি আটক করা হয়। আটক গরুগুলোর আনুমানিক জব্দমূল্য ৬৫ হাজার টাকা।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার দমন এবং মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন সদস্যরা। একই সঙ্গে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সীমান্তবর্তী জনগোষ্ঠীকে সচেতন করার কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, মানব পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশের কোনো তথ্য জানা থাকলে তা দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।