রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) সকালে রামগড় পৌরসভার কালাডেবা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রামগড় পৌর যুবলীগের সদস্য মো. মোশারফ হোসেন (৩৭), পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. মোতালেব হোসেন (২৯) এবং রামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ ইমরান (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনই গত ১০ জুন দায়ের করা একটি জিআর মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম তিন যুবলীগ নেতাকর্মীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *