মণিপুরে নদীতে সেনাবাহিনীর সাঁজোয়া যান পড়ে ক্যাপ্টেন নিহত, আহত ৩

মণিপুরে নদীতে সেনাবাহিনীর সাঁজোয়া যান পড়ে ক্যাপ্টেন নিহত, আহত ৩

মণিপুরে নদীতে সেনাবাহিনীর সাঁজোয়া যান পড়ে ক্যাপ্টেন নিহত, আহত ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় সেনাবাহিনীর একটি সাঁজোয়া যান নদীতে পড়ে ২৯ বছর বয়সী এক ক্যাপ্টেন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে লামলাই চাল্লৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ৮ বিহার রেজিমেন্টের সেনাসদস্যদের বহনকারী সাঁজোয়া যানটি দুপুর আনুমানিক ২টার দিকে ইতাম নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর যানটি কিছু সময় নদীর পানিতে ডুবে ছিল।

খবর পেয়ে উদ্ধারকারী দল আহত সেনাসদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাবিনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ক্যাপ্টেন হনুমান রাম (২৯) মারা যান।

আহত অপর তিন সেনাসদস্য হলেন সিপাহী মালি জয়েশ হিম্মত (২৪), সিপাহী রাকেশ সারপাতে (৩৭) এবং অগ্নিবীর অখিলেশ কুমার শাহ (১৯)। তাঁদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *