খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় স্ট্রং বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা বিয়ারের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) অধীনস্থ ফেনীছড়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন ফেনীছড়া বিওপির জেসিও সুবেদার মো. একরামুল হক।

বিজিবি সূত্র জানায়, ফেনীছড়া বিওপি থেকে প্রায় ৭০০ গজ দক্ষিণে এবং প্রধান সীমান্ত পিলার ২২৫২/৬ আরবি থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মগপাড়া এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি সি-টাইপ টহল দল। এ সময় ভারত থেকে বিয়ার পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা কয়েকজন চোরাকারবারি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৫০ মিলিলিটার ধারণক্ষমতার ১০ বোতল ভারতীয় ‘স্ট্রং বিয়ার’ জব্দ করেন। জব্দ করা বিয়ারের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার টাকা।

বিজিবি সূত্র আরও জানায়, জব্দ করা মালামালের সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ পণ্য প্রবেশ ঠেকানো এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *