লামায় ভারী স্কেভেটরসহ ট্রাকের চাপে ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

লামায় ভারী স্কেভেটরসহ ট্রাকের চাপে ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

লামায় ভারী স্কেভেটরসহ ট্রাকের চাপে ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের লামা উপজেলায় ভারী স্কেভেটর বহনকারী ট্রাকের চাপে একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুই ইউনিয়নের বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার গজালিয়া সড়কের ছয় মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেতুটি ভেঙে পড়ার সময় ট্রাকসহ স্কেভেটরটি নিচের খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সড়ক বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাকে করে ভারী স্কেভেটর নিয়ে যাওয়ার সময় ছয় মাইল এলাকার বেইলি সেতুটি পার হওয়ার চেষ্টা করা হয়। অতিরিক্ত ভারের চাপ সহ্য করতে না পেরে সেতুটি ভেঙে পড়ে। এতে ট্রাক ও স্কেভেটরটি সেতুর নিচে পড়ে যায় এবং ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

লামায় ভারী স্কেভেটরসহ ট্রাকের চাপে ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সেতু ভেঙে পড়ায় আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াত, পণ্য পরিবহনসহ দৈনন্দিন কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে চলাচল ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থা নিয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী টোয়েন চাকমা জানান, ভেঙে পড়া সেতুটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে বিকল্প সড়কটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed