খাগড়াছড়িতে ১০ বছর পর শিশু রানা হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়িতে ১০ বছর বয়সী শিশু আবু ইউসুফ রানা হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এ মামলায় হযরত আলী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি মো. রমজান আলীকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনি ত্রিপুরা জানান, ২০১৬ সালের ৯ মে বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক গ্রামের আরার মারমা টিলা এলাকায় খেলাধুলা করছিল শিশু আবু ইউসুফ রানা। এ সময় একই এলাকার হাফিজুল ইসলাম হৃদয়ের ডান হাতে আঘাত লাগার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে কয়েকজন মিলে রানাকে ধরে দক্ষিণ দিকের পাহাড়ি জঙ্গলের ভেতরে নিয়ে যায়। পরদিন সকালে ওই এলাকার জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. সাজ্জাদ রহমান বাদী হয়ে গুইমারা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় হযরত আলী ও মো. রমজান আলীসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের পর দণ্ডপ্রাপ্ত হযরত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নিহত শিশুর পরিবারের সদস্যরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।