চট্টগ্রামের কয়লারমুখ চেকপোস্টে সাড়ে ১২ লাখ টাকার কাঠ জব্দ করল বিজিবি

চট্টগ্রামের কয়লারমুখ চেকপোস্টে সাড়ে ১২ লাখ টাকার কাঠ জব্দ করল বিজিবি

চট্টগ্রামের কয়লারমুখ চেকপোস্টে সাড়ে ১২ লাখ টাকার কাঠ জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের জোরালগঞ্জ থানার কয়লারমুখ চেকপোস্টে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর সদস্যরা অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করেন।

রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে রামগড় ব্যাটালিয়নের অধীন কয়লারমুখ চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় একটি ট্রাকে এসব কাঠের সন্ধান পাওয়া যায়। পরে ট্রাক থেকে ৩৮৭ দশমিক ৭৮ ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করেন বিজিবি সদস্যরা।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা যায়, জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬৩ হাজার ১৭০ টাকা। অবৈধভাবে পরিবহনের অভিযোগে জব্দ করা এসব কাঠ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পরিবহন ও চোরাচালান প্রতিরোধে রামগড় ব্যাটালিয়নের নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বনজ সম্পদের অবৈধ আহরণ ও পরিবহন প্রতিরোধেও বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এ ধরনের অভিযান অবৈধভাবে বনজ সম্পদ পাচার রোধ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed