লংগদুর বীর মুক্তিযোদ্ধা বাছির উদ্দিনের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদু উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. বাছির উদ্দিন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রামের ওয়ান কেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে লংগদু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (২৯ নভেম্বর) সকালে তাঁর মরদেহে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। লংগদু থানা পুলিশের একটি দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা বাছির উদ্দিনের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।