আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে রাঙামাটিতে স্বাভাবিক যান চলাচল, যুবদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে রাঙামাটিতে স্বাভাবিক যান চলাচল, যুবদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে রাঙামাটিতে স্বাভাবিক যান চলাচল, যুবদলের বিক্ষোভ মিছিল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি রাঙামাটিতে। রবিবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে বিভিন্ন উপজেলার উদ্দেশ্যে নিয়মিতভাবে লঞ্চ চলাচল করেছে। এদিকে লকডাউন কর্মসূচির প্রতিবাদে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

সকাল থেকে রাঙামাটি শহর ও প্রধান সড়কগুলোতে স্বাভাবিক যান চলাচল দেখা গেছে। রাঙামাটি থেকে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানের উদ্দেশ্যে নির্ধারিত সময়ে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। শহরের অভ্যন্তরীণ গণপরিবহন চলাচলও ছিল স্বাভাবিক। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে নৌপথে যোগাযোগের জন্য নিয়মিত লঞ্চ চলাচল করেছে।

অন্যদিকে, লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি নুর নবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন এবং সদর উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন।

আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে রাঙামাটিতে স্বাভাবিক যান চলাচল, যুবদলের বিক্ষোভ মিছিল

বক্তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়ায়নি। তবে এ অবস্থানকে দুর্বলতা হিসেবে বিবেচনা না করার হুঁশিয়ারি দেন তাঁরা।

বক্তারা আরও বলেন, রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধৈর্য ও সংযমের পরিচয় দিচ্ছেন। তবে দেশের স্বাধীনতা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।

প্রশাসনের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে বক্তারা বিগত সরকারের আমলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গুম ও হত্যার অভিযোগ তুলে ধরেন। তাঁদের দাবি, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

সমাবেশ থেকে আওয়ামী লীগের কথিত অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *