রাঙ্গামাটিতে টাস্কফোর্সের অভিযানে ২ চোলাই মদের কারখানা ধ্বংস - Southeast Asia Journal

রাঙ্গামাটিতে টাস্কফোর্সের অভিযানে ২ চোলাই মদের কারখানা ধ্বংস

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ট্রাস্কফোর্সের অভিযানে ২ দেশীয় চোলাই মদের কারখানা ধ্বংস করা হয়েছে। এসময় ৩৫ লিটার চোলাই মদ, ৪৮০০ লিটার মদ তৈরির উপকরণ ওয়াশ, ৩৩০ টি এলুমিনিয়াম পাতিল, ১১ টি বড় ড্রাম, ১৭ টি জার এবং ২ টি বালতি জব্দ ও ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ার দূর্গম দুইল্যাছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহানের নেতৃত্বে রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাঈনুল হোসেন চৌধুরীসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। এইসময় ট্রান্সফোর্সের উপস্থিতির টের পেয়ে ঘরের মালিক পালিয়ে যান। রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়

উপজেলা পরিষদের চত্বরে সংবাদ ব্রিফিংয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, ওয়াগ্গা ইউনিয়নের দূর্গম দুইল্যাছড়ি এলাকায় মদ তৈরির কারখানা আছে বলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১০ টার দিকে ট্রান্সফোর্সের সদস্যদের নিয়ে আমরা অভিযানে নামি। এসময় চোলাই মদ, মদ তৈরীর উপকরণ, ৩৩০ টি পাতিল, ড্রাম,জার, কন্টেইনার, চুলা ধ্বংস করা হয়।

অভিযানে অংশ নেওয়া কাপ্তাই থানার উপ-পরিদর্শক মোঃ সুমন সরকার জানান, এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ জসিম উদ্দিন বাদী হয়ে কাপ্তাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪ (খ) ও ৩৭ ধারায় মামলা দায়ের করেছেন।

You may have missed