ফোর্বসের উদ্যোক্তা তালিকায় ৯ বাংলাদেশি তরুণ - Southeast Asia Journal

ফোর্বসের উদ্যোক্তা তালিকায় ৯ বাংলাদেশি তরুণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় অনূর্ধ্ব ৩০ বছর বয়সী এশীয় অঞ্চলের ৩০০ তরুণের একটি তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’। মঙ্গলবার প্রকাশিত উদ্যোক্তাদের এ তালিকায় চলতি বছর প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ৯ তরুণ। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত অসামান্য কাজের জন্য এই বাংলাদেশিরা এ তালিকায় স্থান পেয়েছেন।

এবারের তালিকায় থাকা বাংলাদেশিরা প্রযুক্তি উদ্যোক্তা, সামাজিক প্রভাব, খুচরা ও ই-বাণিজ্যে অবদান রাখায় তালিকাভুক্ত হয়েছেন।

৯ বাংলাদেশি হলেন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক উদ্যোগ ‘গেজ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শেহজাদ নূর তাওস (২৪) ও মোতাসিম বীর রহমান (২৬), স্টার্টআপ ক্র্যামস্ট্যাকের প্রতিষ্ঠাতা মীর সাকিব (২৮)। কুয়ালালামপুরভিত্তিক এনজিও অ্যাওয়ারনেস ৩৬০-এর প্রতিষ্ঠাতা শোমী হাসান চৌধুরী (২৬) এবং রিজভি আরেফিন (২৬)। বর্তমানে ২৩টি দেশে এই এনজিওর দেড় হাজার স্বেচ্ছাসেবক আছেন। হাত ধোয়া, জল-পরিস্রাবণ, স্যানিটেশনসহ ব্যক্তিগত স্বাস্থ্যবিষয়ক প্রচার চালাচ্ছেন তারা।

তালিকায় আছেন অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি (২৭), হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা রিজভানা হৃদিতা (২৮) ও মো. জাহিন রোহান রাজীন (২২) ও পিকাবোর সহ-প্রতিষ্ঠাতা মোরিন তালুকদার (২৭)।

You may have missed