করোনা আক্রান্ত হলেন ৫৭২ রোহিঙ্গা - Southeast Asia Journal

করোনা আক্রান্ত হলেন ৫৭২ রোহিঙ্গা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনার দ্বিতীয় ঢেউ প্রতি মুহুর্তে উদ্বেগ বাড়াচ্ছে কক্সবাজারে। জেলায় প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমন বাড়ার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১ জনের। জেলায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৬ জনের। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৭৬। প্রতিদিন হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

এদিকে ৩০ এপ্রিল শুক্রবার কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলাতে একদিনে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে ১৫ জন হয়েছে। এতদিন এ এলাকাই ছিল সর্বোচ্চ সংক্রমিত এলাকা। কিন্তু শুক্রবার তা পেরিয়ে গেল টেকনাফে। সেখানে একদিনে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ১৭ জন।

অপরদিকে শুক্রবার (৩০ এপ্রিল) রাতে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে এক নারী মারা গেছেন। তিনি হলেন- কক্সবাজার পৌরসভার এ আরসি টাওয়ারের মেহেরুন্নেছা(৫৫)।গত ১৯ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।২৯ এপ্রিল তিনি মারা যান।

এদিকে শুক্রবার (৩০ এপ্রিল) রাতে কক্সবাজার মেডিকেল কলেজের পরিসংখ্যান অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬ জন৷ এর মধ্যে কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।এছাড়া ৭ রোহিঙ্গাও করোনায় আক্রান্ত হয়েছে।

জেলায় বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭৫ জন,বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৭৭ জন এবং মঙ্গলবার ছিল ৬১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ২৭৬ জনে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ জন।তন্মধ্যে টেকনাফ উপজেলায় সর্বাধিক ১৭ জন,কক্সবাজার সদর উপজেলা ও পৌরসভার ১৫ জন,উখিয়া উপজেলায় ১৪জন(৭ জন রোহিঙ্গা), রামু উপজেলায় ১ জন,চকরিয়া উপজেলায় ৫ জন,মহেশখালী উপজেলায় ৪ জন।

কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ১ লাখ ১৮ হাজার ৭৩৫ জনের নমুনা সংগ্রহ করা হলো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ২৭৬ জনে। সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৭৩ জন।আইসোলেশনে রয়েছেন ২১৭ জন। নতুন করে ১ জনের প্রাণহানি ঘটেছে। জেলায় করোনায় এখন পর্যন্ত মোট ৯৮ জন মারা গেছেন। তার মধ্যে সর্বাধিক কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলাতেই ৫১ জনের মৃত্যূ হয়েছে। আক্রান্তের দিক দিয়েও এগিয়ে রয়েছে এ এলাকা।এছাড়া জেলায় করোনাক্রান্ত রোহিঙ্গার সংখ্যা ৫৭২ জন।এর মধ্যে উখিয়ায় ৪৪২ জন এবং টেকনাফে ১৩০ জন।

উল্লেখ্য দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে প্রথম পর্যায়ের থেকে করোনার দ্বিতীয় ঢেউ আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে ৷ এখনও পর্যন্ত দেশের কিছু জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু আবার বেশ কিছু জেলায় বেলাগাম হয়ে গিয়েছে করোনা পরিস্থিতি ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই গোটা দেশে ফের একবার আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ করোনা ভাইরাসের সংক্রমন ভয়াবহ আকার ধারণ করছে কক্সবাজার জেলাতেও। জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনার সংক্রমণ রুখতে সকলকে সচেতনতা বৃদ্ধিতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

You may have missed