পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে পার্বত্য সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে রাঙামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রাণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশিস কুমার বড়ুয়া, সদস্য (প্রশাসন) হারুন অর রশিদ, প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, সচিবের একান্ত সচিব নুসরাত জাহানসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট অন্যান্যে কর্মকর্তারা উপস্তিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকা অবস্থায় মাত্র আড়াই বছরে ৩বার পার্বত্য চট্টগ্রামে আসেন, এতে আমরা বুঝতে পারি এই অঞ্চলে জন্য তার কেমন দরদ ছিলো।’ পার্বত্য অঞ্চলে দীর্ঘ সময় ধরে শান্তি ছিলো না, সেটাও আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে এসেছে, যার ফলস্বরূপ আজকের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, তিন জেলায় জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ, ট্রান্সপোর্টসহ পার্বত্য এলাকায় উন্নয়ন কাজ।
মতবিনিময় সভা শেষে, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব জেলার বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন।