পার্বত্য এলাকায় হামের প্রাদুর্ভাব, জরুরি মেডিকেল ক্যাম্পের দাবি চুক্তি বাস্তবায়ন আন্দোলনের

পার্বত্য এলাকায় হামের প্রাদুর্ভাব, জরুরি মেডিকেল ক্যাম্পের দাবি চুক্তি বাস্তবায়ন আন্দোলনের

পার্বত্য এলাকায় হামের প্রাদুর্ভাব, জরুরি মেডিকেল ক্যাম্পের দাবি চুক্তি বাস্তবায়ন আন্দোলনের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।

শনিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে সংগঠনটির যুগ্ম-সমন্বয়কারী মানবাধিকার কর্মী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী বলেন, দুর্গম এ ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সীমিত, এমনকি গণপরিবহনও নেই। ফলে আক্রান্ত শিশুদের আলীকদম সদর হাসপাতালে নিয়ে আসা পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ছে। তবুও কুরুকপাতা ইউনিয়ন থেকে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বাড়ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, স্থানীয় সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ইতোমধ্যে ওই ইউনিয়নে হামে আক্রান্ত হয়ে অন্তত চার শিশুর মৃত্যু হয়েছে।

এ পরিস্থিতিতে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে কুরুকপাতা ইউনিয়নে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসাসেবা চালুর জন্য সরকারের সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করতে বিশেষ স্বাস্থ্য কর্মসূচি নেওয়ারও দাবি জানানো হয়।

একই সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বেসরকারি উদ্যোগে মেডিকেল ক্যাম্প চালু করে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।