খাগড়াছড়ির মানিকছড়িতে প্রথমবার হামের উপসর্গে শিশু ভর্তি, জনমনে উদ্বেগ

খাগড়াছড়ির মানিকছড়িতে প্রথমবার হামের উপসর্গে শিশু ভর্তি, জনমনে উদ্বেগ

মানিকছড়িতে প্রথমবার হামের উপসর্গে শিশু ভর্তি, জনমনে উদ্বেগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে হাম রোগের প্রাদুর্ভাব বাড়লেও এতদিন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এ ধরনের কোনো রোগী শনাক্ত হয়নি। তবে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে হামের উপসর্গ নিয়ে আট বছর বয়সী এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রামের একটি মাদ্রাসার ছাত্র শিশু আবু হানজাল কয়েকদিন ধরে উচ্চমাত্রার জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং মুখ ও শরীরে ছোট দাগসহ হামের লক্ষণ নিয়ে অসুস্থ ছিল। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও অবস্থার অবনতি হলে তার নানা তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বর্তমানে শিশুটিকে হাসপাতালে পৃথক কক্ষে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটির নানা আবদুল লতিফ জানান, চিকিৎসকেরা প্রাথমিকভাবে হাম বলে ধারণা করলেও তার শারীরিক অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল রয়েছে।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোজাহেদুল ইসলাম বলেন, “এটি আমাদের এখানে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া প্রথম রোগী। তাকে আলাদা কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে এটি হাম কিনা।”

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যসেবার তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed