খাগড়াছড়ির গুইমারায় সেনা অভিযানে অস্ত্রসহ আটক ১ - Southeast Asia Journal

খাগড়াছড়ির গুইমারায় সেনা অভিযানে অস্ত্রসহ আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারায় অস্ত্র ও সেনাবিরোধী পোস্টারসহ রঞ্জিত বাবু (৪৭) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। আটককৃত ব্যক্তি খাগড়াছড়ির রামগড় উপজেলার জগন্নাথ পাড়ার শিশির মহাজনের ছেলে।

গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে খাগড়াছড়ি থেকে চট্রগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি অবৈধ অস্ত্রসহ রঞ্জিত বাবুকে আটক করা হয়।

এসময় তার কাছ ১টি দেশীয় এলজি, ১টি এমোঃ, সেনাবিরোধী পোস্টার, ১টি মোবাইল এবং নগদ ১,৬৫০ টাকা উদ্ধার করে তাকে গুইমারা থানায় পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র ও রাষ্ট্র বিরোধী পোস্টারসহ রঞ্জিত বাবু নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে গুইমারা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।