রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযান: অবৈধ অস্ত্র, গােলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার - Southeast Asia Journal

রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযান: অবৈধ অস্ত্র, গােলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর সেনা জোনের আওতাধীন বন্দুকভাঙ্গায় যৌথবাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ অস্ত্র, গােলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শুক্র্রবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে বন্দুকভাঙ্গা ইউনিয়নের অন্তর্গত বামে ত্রিপুরাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র মতে, নানিয়ারচর জোনের আওতাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের অন্তর্গত বামে ত্রিপুরাপাড়া নামক এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র উপজাতি সংগঠন ইউপিডিএফ দলের প্লাটুন কমান্ডার এবং পরিচালক প্লাবন চাকমাসহ ১৬-১৭ জন সশস্ত্র সন্ত্রাসী দল চাঁদা সংগ্রহ এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য ক্যাম্প স্থাপন করে অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনুমানিক ভাের ৪ টায় নানিয়ারচর জোন এবং স্থানীয় পুলিশের সহায়তায় যৌথবাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইউপিডিএফ (প্রসীত) এর আস্তানা হতে ম্যাগাজিনসহ (১৮ রাউন্ড এ্যামুনিশন) একটি ৭.৬২ মিঃমিঃ একে-৪৭ (চায়না), একটি ৭.৬৫ মিঃমিঃ অটোমেটিক পিস্তল (চায়না) ম্যাগাজিনসহ (২ রাউন্ড এ্যামুনিশন), একটি দেশীয় এলজি (২ রাউন্ড কার্তুজসহ), একটি ওয়াকিটকি সেট, ৩ সেট ইউপিডিএফ (প্রসীত) এর ব্যবহৃত ইউনিফর্ম, একটি কালাে ব্যাগ, একটি রাইজিং ষ্টার নামক ম্যাগাজিন, একটি ল্যান্ড ফোন (সীম দ্বারা পরিচালিত), দুইটি মােবাইল ফোন, তিনটি চাঁদা আদায়ের রেজিষ্টার, দুইটি চাঁদা আদায়ের ডায়েরী, চারটি জাতীয় পরিচয় পত্র, নগদ দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার একশত আঠারাে টাকা এবং আটত্রিশটি দেশী বিদেশী পুরােনাে মুদ্রাসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গােলাবারুদ এবং অন্যান্য দ্রব্য সামগ্রী নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়, এ সংক্রান্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

সেনাবাহিনী জানিয়েছে, নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সন্ত্রাসী দলগুলাের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।