বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
![]()
নিউজ ডেস্ক
“পার্বত্য চট্টগ্রামের সকল জাতি-ধর্মের মানুষের স্বার্থ রক্ষায় নিবিেদত” এই শ্লোগানে কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে রবিবার (৫ ডিসেম্বর) সকালে বান্দরবান মুসাফির পার্কে কেক কাটার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সহ সভাপতি আবুল কালাম, শামসুল হক শামু, মো. শুক্কুর, মিজানুর রহমান আখন্দ সহ জেলা নাগরিক, ছাত্র ও মহিলা পরিষদ নেতৃবৃন্দ।
এই সময় বক্তারা বলেন, রক্তের হোলিখেলায় মেতে উঠেছে ৩০ হাজার বাঙ্গালীর খুনী সন্তু লারমা। এখন তার স্ব-জাতিরাও খুনী সন্তু লারমা ও প্রসিত খীসার দল ইউপিডিএফ ও জেএসএস এর নিকট নিরাপদ নয়। অতিসত্বর খুনের দায়ে খুনী সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসি কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।
নেতৃবৃন্দ আরও বলেন, অতিদ্রুত প্রত্যাহার কৃত সকল সেনা- ক্যাম্প পূনঃস্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ বাহিনীর যৌথ চিরুনী অভিযানের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।