মাতারবাড়ি বন্দর চ্যানেলে টাগশীপ ডুবি, চীনা নাগরিকের মরদেহ উদ্ধার - Southeast Asia Journal

মাতারবাড়ি বন্দর চ্যানেলে টাগশীপ ডুবি, চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বন্দর চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিহত চীনা নাগরিকের নাম জিয়াং হং চেন।

শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নির্মিতব্য মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিয়াং হং চেন চীনা নাগরিক। তিনি মাতারবাড়ি সমুদ্রবন্দরের নির্মাণকাজে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, গেল ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনা ঘটে। এরপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাকরিক জিয়াং। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবরীরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে ময়না তদন্তের ব্যবস্থা করবে পুলিশ।