উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাব-মাঝি গুলিবিদ্ধ - Southeast Asia Journal

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাব-মাঝি গুলিবিদ্ধ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় এক সাব-মাঝি গুলিবিদ্ধ হয়েছে। এসময় তার সাথে থাকা আরো একজনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

এরা হলেন- মো. হোসেন ওরফে কালাবদা ও নুর বশর। এর মধ্যে কালাবদা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্ট এর সাব-মাঝি।

কয়েকজন রোহিঙ্গা ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর ওয়েস্টের সাব-মাঝি কালাবদার উপর হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা।

১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, বালুর মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্ট, ব্লক-এ এর সাব-মাঝি কালাবদার পেটের ডানপাশে অজ্ঞাতনামা রোহিঙ্গা দুষ্কৃতীকারীরা গুলি করে এবং কালাবদারের সঙ্গী রোহিঙ্গা বাশারকে তারা কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় কালাবদা কেএম এস এফ হাসপাতালে ও রোহিঙ্গা বাশারকে কুতুপালং গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালাবদা ও বাশারের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

এ ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুস্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।