সহিংসতার পর শ্রীলঙ্কার সেনাবাহিনী-পুলিশ পেল জরুরি ক্ষমতা - Southeast Asia Journal

সহিংসতার পর শ্রীলঙ্কার সেনাবাহিনী-পুলিশ পেল জরুরি ক্ষমতা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সহিংসতার পর শ্রীলঙ্কার সেনাবাহিনী-পুলিশকে জরুরি ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতায় তারা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই যাকে ইচ্ছে গ্রেফতার করতে পারবেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভে সরকারি দলের একজন সংসদ সদস্যসহ অন্তত ৭ জন নিহত হন। এরপর প্রেসিডেন্ট সেনাবাহিনী ও পুলিশকে বিশেষ ক্ষমতা দিল।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। অর্থনৈতিক সংকটের জেরে গত কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কার সাধারণ জনগণ সরকারের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করছে।

খবরে বলা হয়েছে, ভারত মহাসাগরের তীরে অবস্থিত দেশ শ্রীলঙ্কা ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি পড়েছে। হাজার হাজার প্রতিবাদকারী কারফিউ উপেক্ষা করে সরকারদলের নেতাদের ওপর আক্রমণ, তাদের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।

সর্বশেষ খবরে বলা হয়েছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মঙ্গলবার পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। পুলিশ মুখপাত্র নিহাল থালদুয়া জানিয়েছেন, সহিংসতায় ২০০ মানুষ আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী রাজাপাকসের ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সেনাবাহিনী-পুলিশকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদে বিশেষ ক্ষমতা দিয়েছেন।

এই আইনে পুলিশের হাতে সোপর্দ করার ২৪ ঘণ্টা পর্যন্ত জনগণকে আটক রাখতে পারবে সেনাবাহিনী।

এছাড়া যেকোনো ব্যক্তিগত সম্পতি যেমন গাড়ি, বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তল্লাশি চালাতে পারবে।

আল জাজিরার প্রতিনিধি মিনেল ফার্ন্দাদেজ কলম্বো থেকে জানিয়েছেন, মহাসড়কে ব্যাপক সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্যের উপস্থিতি রয়েছে। পথে তাকে একাধিক তল্লাশিতে থামানো হয়েছে।

You may have missed