বান্দরবানে দুঃস্থ ও অসহায়দের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬৯পদাতিক ব্রিগেড এর তত্নাবধানে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ৭ফিল্ড এম্বুলেন্স, বান্দরবান এর মেডিকেল টিমের সদস্যরা।
মঙ্গলবার (৫ জুলাই) রোয়াংছড়িতে চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়।

সূত্র জানায়, এদিন চিকিৎসা সেবা প্রদানকালে উক্ত এলাকার বিভিন্ন রোগে অঅক্রান্ত ২৮০ জন পাহাড়ি-বাঙালি ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
সেনাবাহিনী জানায়, গত পাচ দশকের বেশি সময় যাবৎ রোয়াংছড়ির দূর্গম পাহাড়ি অঞ্চলে আধুনিক সুযোগ-সুবিধা বঞ্চিত এসকল দুস্থ মানুষদের পাশে আছে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন। এরই ধারাবাহিকতায় মেডিকেল ক্যাম্পেইন, ত্রাণ বিতরণ, আর্থিক অনুদান সহ সকল ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে সেনাবাহিনী। এছাড়াও পাহাড়ে উন্নয়ন মূলক যেকোন কর্মকান্ডে সেনাবাহিনীর অবদান অপরিসীম। ভবিষ্যতেও পাহাড়ের সুবধা বঞ্চিত এসব মানুষদের জন্যে সেনাবাহিনীর এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।