রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আর নেই - Southeast Asia Journal

রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আর নেই

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের স্বাধীনতা পরবর্তী সাবেক সভাপতি মো. রেহান উদ্দীন (৮৫) আর নেই। ইন্নানিল্লাহি………রাজিউয়্যুন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাঙামাটি জেলা আ’লীগ থেকে শুরু করে সকল স্তরে শোকের মাতম চলছে।

রাঙামাটি আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি দীপংকর তালুকদারসহ জেলা আ’লীগ এবং রাঙামাটি উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান পৃথক পৃথক ভাবে আ’লীগের এ নেতার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

You may have missed