খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Southeast Asia Journal

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কেক কাটা, প্রীতিভোজ ও বিশেষ মোনাজাতসহ নানা আয়োজনে পালিত হলো খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে পুরো জোন সদরে ছিলো সাজ সাজ রব।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে জোন অধিনায়ক লে. কর্ণেল এস এম মঞ্জুরুল কবিরের হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।

অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে। দেশকে এগিয়ে নিতে সেনাবাহিনীর এ সহযোগিতা অব্যহত থাকবে।

অনুষ্ঠানে বিভিন্ন সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তারা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।