উখিয়ায় আশ্রয়শিবিরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি, রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ - Southeast Asia Journal

উখিয়ায় আশ্রয়শিবিরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি, রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শিবিরের (৮-ইস্ট) বি-৩৫ ব্লকে এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে আশ্রয়শিবিরের বি-৩৫ ব্লকে বহিরাগত কয়েকজন দুর্বৃত্ত সশস্ত্র অবস্থায় প্রবেশের চেষ্টা করে। এ সময় ক্যাম্পে অবস্থান করা প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু। প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। এ সময় মোহাম্মদ রফিক গুলিবিদ্ধ হন। খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে স্থানীয় লোকজন জানায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ওই যুবকের নাম মোহাম্মদ রফিক (৩০)। তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গাশিবিরের (৮-ইস্ট) বি-৩৫ ব্লকের নূর কামালের ছেলে ও ওই ক্যাম্পের উপমাঝি (নেতা)।

তিনি আরও বলেন, গুলিবিদ্ধ রফিককে স্থানীয় লোকজন উদ্ধার করে ব্র্যাক পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে রফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের জন্য অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।