মহালছড়িতে সেনাবাহিনী কর্তৃক ঈদ উপহার বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি উন্নয়নের পাশাপাশি খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইঁয়া এর নেতৃত্বে বৃহস্পতিবার ( ২০ এপ্রিল) সকাল থেকে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চার শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি সেনা জোন।
এছাড়াও সারা রমজান মাসব্যাপী ৬০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রী পেয়ে সাধারণ মানুষজন সেনাবাহিনী তথা মহালছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।