সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান - Southeast Asia Journal

সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

অনলাইন ডেস্ক

সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

কমান্ডার অব রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইর এর আমন্ত্রণে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ মে) সৌদি আরবের উদ্দেশ্য দেশ ত্যাগ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সফরকালে তিনি রয়াল সৌদি ল্যান্ড ফের্সেস কমান্ডার, রয়াল সৌদি আর্মড ফোর্সেস এর চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এছাড়াও জেনারেল শফিউদ্দিন আহমেদ সৌদি আরবের আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন এবং পরবর্তীতে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ২৮ মে দেশে প্রত্যাবর্তন করবেন।