রামগড় বিজিবির অভিযানে ভারতীয় চিনি জব্দ
![]()
নিউজ ডেস্ক
সীমান্ত সুরক্ষায় নিয়োজিত খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধীনস্থ এলাকায় অবৈধ পথে আসা ভারতীয় চিনি জব্দ করেছে বিওপিতে কর্মরত সদস্যরা।
শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় অবৈধ পথে আসা এসব ভারতীয় চিনি জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারীপাড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত মর্টার টিলা নামক স্থান হতে মালিকবিহীন ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সাইমুম জানান, সীমান্ত অপরাধ দমনে বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, সীমান্তে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।