কাপ্তাই সেনা জোন কর্তৃক ঈদ উপহার সামগ্রী বিতরন
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে স্থানীয় গরীব ও দুস্থ্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
৪ এপ্রিল (বৃহস্পতিবার) জোনের পক্ষ হতে কাপ্তাই আফসারের টিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম ছাত্রদের মধ্যে ঈদ উপহার ও ত্রান সামগ্রী বিতরন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল।
এছাড়াও ত্রান সামগ্রী বিতরনের সময় কাপ্তাই জোনের উপ- অধিনায়ক মেজর মোঃ ফয়েজ আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক অসহায় ও দুস্তদের সাথে কুশলাদি বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের সহায়তায় আশ্বাস প্রদান করেন।