বর্ণাঢ্য আয়োজনে বিজিবির গুইমারা সেক্টরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
![]()
নিউজ ডেস্ক
কেক কাটা, প্রীতিভোজসহ বর্ণাঢ্য আয়োজনে আয়োজনে পালিত হলো খাগড়াছড়িতে আইন-শৃংখলা ও সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র গুইমারা সেক্টরের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে পুরো সেক্টর সদর দপ্তরে ছিলো সাজ সাজ রব।
দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার (১৯ মে) দুপুরে সেক্টর সদর দপ্তরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান এর হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রীতিভোজে অংশ নেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির চট্টগ্রাম দক্ষিন-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজেদুর রহমান, সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডেয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ নাজমুল হক, ডিজিএফআই এর খাগড়াছড়ি ডেট কমান্ডার কর্নেল আবদুল্লাহ মোঃ আরিফ, এএসইউ ডেট কমান্ডার লেঃ কর্নেল মুদাসসার মুনওয়ার রাজগীর, সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, বিজিবির চট্টগ্রাম (৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মোঃ শহীদুজ্জামান, এসএসআইয়ের যুগ্ন পরিচালক মোঃ ফিরোজ রাব্বানী, পুলিশ সুপার মুক্তা ধর, ৩৪ আনসার ব্যাটাঃ অধিনায়ক মোঃ সেফাউল হোসেন, মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, গুইমারা সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন সমূহের অধিনায়কগণ, জনপ্রতিনিধি, বিজিবি ও সামরিক পদস্থ কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।