অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে ৮ বাংলাদেশি আটক
![]()
নিউজ ডেস্ক
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে যশোরের বেনাপোল সীমান্তের ঘিবা মাঠ থেকে ৮ বাংলাদেশি নারী, শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২২ মে) সকালে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাদেরকে ধরে বাংলাদেশে ফেরত পাঠালে বিজিবি তাদের আটক করে।
আটককৃতরা হলেন, খুলনার সোবহান খান (৪০), সেলি খাতুন (৩০), সাইফুল খান (৮), নড়াইলের মিঠুন শেখ (৪০), আসমা খাতুন (৩৫), মো. আরিফ (১৭), মুন্না (১৫) ও রেহানা খাতুন (২৬)।
আটককৃতরা জানান, তারা ভাল কাজের সন্ধানে ৪ বছর আগে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলেন। ভারতে চলমান লোকসভা ভোটে পুলিশ তাদের অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক করে। পরবর্তীতে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের হাতে তুলে দিলে তারা সীমান্ত পথে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
এর আগে, গত শনিবার এ সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে আটক করেছিল বিজিবি সদস্যরা।
রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার ওহিদুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।