গুইমারায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা - Southeast Asia Journal

গুইমারায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির গুইমারায় ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ গতকাল (১০ আগষ্ট) গুইমারা উপজেলাধীন লুন্দুইক্যাপাড়া নামক স্থানে অবৈধভাবে স্কেভেটার দিয়ে পাহাড়ের মাটি কাটার দায়ে আব্দুর রাজ্জাক’কে (শুক্কুর আলী) বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার) টাকা জরিমানা করেন।

পরে তাৎক্ষনিক ডিসিআর মূলে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ সময় গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।

You may have missed