খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করল রেড ক্রিসেন্ট

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করল রেড ক্রিসেন্ট

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেসাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করল রেড ক্রিসেন্ট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সার দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে পৌরসভা ও সদর উপজেলার সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সহায়তা প্রদান করা হয়। এরমধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, চিনি সুজি।

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেসাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করল রেড ক্রিসেন্ট

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর জোনের ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুন ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা, সেক্রেটারি মো: সাইফুল্লা্হ, সদস্য ধীমান খীসা, ইউনিট অফিসার আবদুল গনি মজুমদার প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল আবুল হাসনাত বলেন, রেড ক্রিসেন্ট মানবতার সেবায় সবসময় সামনে থেকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। বিশেষ করে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার সহ খাবার বিতরণ করেছে যা প্রশংসনীয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।