রাঙামাটির লংগদুতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্যে জেলার লংগদুতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনী। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) এসব সহায়তা বিতরণ করে সেনাবাহিনীর ২০৩ পদাতিক বিগ্রেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোন।
সকালে লংগদু জোনের মাল্টিপারপাস হল রুমে প্রান্তিক পর্যায়ের পাহাড়ি-বাঙ্গালী অর্ধশত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ, সেলাই মেশিন সহ নানা উপকরণ প্রদান করা হয়।
জোন অধিনায়ক লেঃ কর্নেল হিমেল মিয়া উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।
এসময় জোন উপ-অধিনায়ক মেজর আহমদ ফারশাদ কবির, লংগদু থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।
সহায়তা পেয়ে সেনাবাহিনী তথা লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালী জনগণ। তারা বলেন, পাহাড়ে সেনাবাহিনীর বিকল্প নাই। সুখে-দুঃখে যেকোন মুহূর্তে পাহাড়ের মানুষের সেবায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন।
জোন অধিনায়ক লেঃ কর্নেল হিমেল মিয়া বলেন, পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা সাধারণ জনগোষ্ঠীর সেবায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।