রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনটি পূজা মণ্ডপের কমিটির সাথে পূজা সুন্দর ভাবে পরিচালনার জন্য সেনাবাহিনীর বাঘাইহাট জোন কর্তৃক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাঘাইহাট জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল আমিন গত রোববার সকালে পূজামণ্ডপ উদ্যাপন কমিটির নিকট নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং সুষ্ঠুভাবে পূজা উদ্যাপন করার জন্য আহ্বান জানান।
এ সময় বাঘাইহাট ৬নং আদর্শ পাড়া শ্রীশ্রী বাঘাইহাট কৃষ্ণ মন্দিরের সভাপতি- জনাব বাসু দে, মাসালং এলাকার শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের সভাপতি- জনাব শ্রী পূর্নধর ত্রিপুরা এবং করেঙ্গাতলী এলাকায় শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি- জনাব উৎফল তালুকদার এর নিকট আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও কিছু স্থানীয়দের কে বাঘাইহাট জোন কর্তৃক আর্থিক অনুদান প্রদান করা হয়।
নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন, শারদীয় দুর্গাপূজা উদ্যাপন কমিটি এবং স্থানীয় ব্যক্তিবর্গ|
উল্লেখ্য, এবার উপজেলার সাজেক ইউনিয়নে ২টি ও বঙ্গলতলী ইউনিয়নে ১টিসহ মোট তিনটি মণ্ডপে পূজা উদযাপন করবে সনাতনী সম্প্রদায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।