কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করল বিজিবি

কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করল বিজিবি

কাপ্তাইয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে বিজিবির রাঙামাটি জেলাস্থ কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

সোমবার (৭ অক্টোবর) সকালে কাপ্তাই উপজেলার ছয়টি পূজা মণ্ডপে এসব অর্থ সহায়তা প্রদান করেন ব্যাটালিয়ন অধিনায়কর লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।

অর্থ সহায়তা প্রদানকালে তিনি বলেন, শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণভাবে করতে বিজিবির পক্ষ সব ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে। বিজিবির টহল দল প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

এসময় ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর লতিফুল বারী, মেডিকেল অফিসার মেজর এস এম আশিকুজ্জামানসহ ৬টি মন্দিরের প্রতিনিধি এবং বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed