মাটিরাঙায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করল ৪০ বিজিবি
![]()
নিউজ ডেস্ক
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার ভারত সীমান্তে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিজিবির খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) আওতাধীন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক।
আজ শনিবার হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকার গোমতি কেন্দ্রীয় কালী ও জগন্নাথ মন্দির পূজামণ্ডপ এবং শ্রী শ্রী বেলছড়ি কেন্দ্রীয় শিব মন্দির পূজামণ্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা স্বরূপ মিষ্টি বিতরণ করেন।
এ সময় নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারার জন্য বিজিবির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ভক্তরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।